ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ছেলের হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কোপালেন ইউপি সদস্য

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন আহত একজন। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের হাঁস চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন- আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলেন - মুক্তি (৫৫), মোয়াজ্জেম (৩৫), সালাউদ্দিন (৪০), পাচু মিয়া (২২), শফিকুল (২৫), জাহানারা বেগম (২৮), আদম (২০) ও আবু বকর (২৫)।

মামলা ও পরিবার সুত্রে জানা গেছে, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন পাচু মিয়ার বিচার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগীরা বলেন, পাচু মিয়া এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। বাবা ইউপি সদস্য থাকায় অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার কারণে সবসময় মুক্তিবুর মেম্বার আমাদের ওপর নির্যাতন করে যাচ্ছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার বাড়িতে অস্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কুপিয়েছে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদকে জানালে তারা বাড়ির দিকে আসতে থাকে। মুক্তিবুর রহমানের সন্ত্রাসী বাহিনী বাড়ির পাশে নির্জন রাস্তায় অবরোধ করে আল আমিন, সোহরাব ও কায়কোবাদকে কুপিয়ে রক্তাক্ত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মুক্তিবুর মেম্বারের সন্ত্রাসী বাহিনী চলে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় আহত কায়কোবাদ, ভাই আল আমিন ও দেবর সোহরাবকে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ওসি নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ আহত হয়েছেন। উভয় পক্ষই মামলা করেছে। আইনি প্রক্রিয়া চলমান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মামলায় মো. ইয়াসিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি করা হয়েছে। এদিকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আরটিভি/টিআর
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
​জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন— এমন উপলব্ধি থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। 
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
আরও পড়ুন
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ, ‘টর্চ জ্বালাতেই’ দৌড় দেন ইউপি সদস্য