ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিপদে পাশে থাকার রাজনীতিতে ত্রিশালে শক্ত অবস্থানে আনোয়ার সাদাত

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার সাদাত । ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। অলিগলি, হাট-বাজার এখন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার সাদাতের পোস্টারে সয়লাব। কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি এখন ত্রিশালের রাজনীতির মাঠে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সাধারণ ভোটারদের মধ্যে আনোয়ার সাদাতকে নিয়ে ব্যাপক উৎসাহ। সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের পুত্র হওয়ায় পারিবারিকভাবেই তার একটি বিশাল ভোটব্যাংক রয়েছে। তবে কেবল পারিবারিক পরিচিতি নয়, বরং উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ড এবং করোনাকালীন সাধারণ মানুষের পাশে থাকায় তার ব্যক্তিগত ইমেজ এখন তুঙ্গে।

উপজেলার ধানীখোলা বাজারের একজন প্রবীণ ভোটার বলেন, আমরা দল বুঝি না, আমরা বুঝি যে বিপদে আপদে আমাদের পাশে থাকে। সাদাত চেয়ারম্যান সব সময় আমাদের খোঁজ রেখেছেন, তাই এবার কাপ-পিরিচেই ভোট দেব।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দলীয় মনোনয়নের চেয়ে এবার ত্রিশালের মানুষ ব্যক্তি ইমেজকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন দলের তৃণমূলের একটি বড় অংশ আনোয়ার সাদাতের সমর্থনে গোপনে ও প্রকাশ্যে মাঠে নেমেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। ডিজিটাল প্রচারণা ও উঠান বৈঠকে তিনি তরুণদের কর্মসংস্থান এবং ত্রিশালকে একটি আধুনিক মডেল শহর গড়ার যে অঙ্গীকার করছেন, তা ভোটারদের দারুণভাবে আকৃষ্ট করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গণসংযোগ করছেন আনোয়ার সাদাত। প্রতিটি পথসভাই রূপ নিচ্ছে জনসমুদ্রে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, তার প্রধান শক্তি হলো সাধারণ মানুষ, যারা কোনো বিনিময় ছাড়াই তার নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠে রয়েছেন, তবে সাধারণ ভোটারদের মেরুকরণ বলছে-মূল লড়াই হবে কাপ-পিরিচ প্রতীকের সাথেই। বড় দলগুলোর ভোট যদি বিভক্ত হয়, তবে আনোয়ার সাদাতের জয়ের পথ আরও সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

গণসংযোগের সময় আনোয়ার সাদাত বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না, আমি ত্রিশালের মানুষের সেবা করতে চাই। জনগণের চাপে এবং তাদের ভালোবাসায় সাড়া দিয়ে আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকের বিজয় হবে সাধারণ মানুষের বিজয়।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’