ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উন্নত ও দূর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার রাগিব রউফ চৌধুরীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বলেন, মিরপুর-ভেড়ামারা উপজেলাকে একটি উন্নত, দূর্নীতিমুক্ত ও শান্তিমুক্ত উপজেলায় রূপান্তর করতে হলে আপনাদের সমর্থন দরকার।

আরও পড়ুন

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়ন ও ধুবইল ইউনিয়নের বিভিন্ন জায়গাতে নির্বাচনি সভায় বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতে প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ব্যবসায়ী সমাজ, শ্রমজীবি মানুষ, কৃষক ও সাধারণ জনগণের অধিকার রক্ষা, সমাজ থেকে চাঁদাবাজী, দূর্নীতি, সন্ত্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধ করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকুল পরিবেশ, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রতিটি গ্রামে গ্রামে খেলার মাঠ আধুনিকায়ন, উন্নত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, কৃষকদের জন্য প্রাপ্য সার্বিক সূবিধা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও তরুনদের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। প্রচারণায় উপস্থিত জনতা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, পৌর বিএনপি নেতা কাকন প্রমুখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স