ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আ.লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল: হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
নির্বাচনি প্রচারণা সভায় হাবিবুর রহমান হাবি। ছবি: আরটিভি

পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। এখন আপনার ভোট দেওয়ার সময় এসেছে। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে আপনি ভোট দিতে পারবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রুপপুর ফুটু মার্কেট এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। আপনারা যারা বিএনপি করেন তারাই এই ধানের শীষের দাবিদার। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে আপনারা কেউ ধানের শীষে ভোট দিতে পারেননি। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ধানের শীষের বিপক্ষে কাজ করছেন। বিএনপির রাজনীতি করতে চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখনো সময় আছে বিপথে না থেকে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দেবেন।

তিনি আরও বলেন, আগামীতে বিএনপির রাজনীতি করতে চাইলে ধানের শীষের ভোট করুন। আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতন, হুমকি-ধামকি উপেক্ষা করে রাজনীতির মাঠে প্রহরীর মতো কাজ করেছেন। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে লালন ধারণ করেছেন। সেই সকল নেতাকর্মী আজ যদি ধানের শীষের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন তাহলে আগামীতে আপনারা বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন না। এখনো সময় আছে যারা ভুল বুঝে ধানের শীষের বিপক্ষে রয়েছেন আপনাদের শেষবারের মতো সতর্ক করে বলছি নিজেদের ঘরে ফিরে আসুন। ধানের শীষের বাহিরে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন

পাকশি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহানুজ্জামান সেনার সঞ্চালনায় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম