ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যদি জনগণ ভোটের মাধ্যমে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়, তবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনা হবে। দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।

আরও পড়ুন

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায় গণ-অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি আ স ম সায়েম, জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও চোরাই ভ্যানসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৫১৭ মোবাইল
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা