ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: আরটিভি

নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গসহ মো. মোস্তাফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

​বুধবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নওগাঁ সদর থানাধীন চক রাজবল্লভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় যায়। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স দল চক রাজবল্লভ এলাকায় অভিযান চালায়।

​অভিযানকালে মো. মোস্তাফা আলীকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি ১টি শিবলিঙ্গসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের শিবলিঙ্গটির আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

​আটককৃত আসামী ও উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
আরও পড়ুন
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল