ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই: মজনু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ফেনী-১ আসনের ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রচারণায় ফেনী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ফেনী-১ আসনের মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের যে সম্পর্ক, তা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ১০ নং ঘোপাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এ সময় মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমরা সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশার মানুষের জন্য একটি নিরাপদ ও ভয়হীন সমাজ বিনির্মাণ করতে চাই। ইনশাআল্লাহ, শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। পথসভায় তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নির্বাচনি পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজুমদার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি.এ। ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুখোড় জননেতা আলমগীর সিদ্দিকী। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্রের চর্চা থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী