ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রতিহিংসা নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই: হাবিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
মুগদা থানার ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মতবিনিময় সভায় ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা থানার ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা-৯ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এই এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত নানা সমস্যা রয়েছে। আগামী দিনে এই এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

হাবিব বলেন, রাজনৈতিক জীবনে শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। সাতবার কারাগারে যেতে হয়েছে, আট বছর সাজা ভোগ করতে হয়েছে এবং ৮৬ দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছে। দুবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং চারটি গুলির আঘাত পেয়েছি। এসব অভিজ্ঞতার পরও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।

আরও পড়ুন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া প্রয়োজন উল্লেখ করে হাবিব বলেন, আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে গেলে এলাকার উন্নয়ন সম্ভব হবে। এবং জনগণ যদি ধানের শীষে ব্যাপক ভোট দেয়, তবে তিনি দলের কাছে গিয়ে বলতে পারবেন এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে, তাই এই এলাকার উন্নয়নই সবার আগে নিশ্চিত করতে হবে।

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে হাবিব বলেন, তিনি ৫৪ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছেন এবং ৩৮ বছর ধরে রাজনীতি করছেন। ভবিষ্যতেও তিনি এই এলাকাতেই থাকবেন। এলাকার মানুষের সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে দেখেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
আরও পড়ুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়