ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মানুষের জানমাল ও সম্মান রক্ষায় কোনো আপস করবো না: ব্যারিষ্টার রাগিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী নির্বাচনি পথসভায় বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সেই সাথে সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপস করবো না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর রায় নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ। পথসভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

রাগীব রউফ চৌধুরী বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না, এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক। বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব বাড়ছে এবং সমাজে নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে।

আমরা সবাই একটু সচেতন হলে এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই অবস্থা বদলানো সম্ভব। এ প্রসঙ্গে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলেও উল্লেখ করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সাধারণ মানুষ যাতে কোনোভাবেই নাজেহাল বা হয়রানির শিকার না হয়, সেজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

এ সময় পথসভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডঃ বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সম্পাদক আসলাম উদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান জামাল প্রমুখ।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
এমপি নজরুলের দায়মুক্তিসহ যা আছে মরিয়মের বাবার আপসনামায়
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার