ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
দ্বীপ মন্ডল। ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাই গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে খবর পেয়ে তাকে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। যার সুবাদে ওই এলাকায় তার যাওয়া আসা ছিল।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। 
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ এবং যানবাহন ভাঙচুরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
আরও পড়ুন
বাগেরহাটে বিএনপির উপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের দলবদ্ধ হামলা
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে