ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছী উপজেলা সদরে তার নিজস্ব বাসভবনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে সংসদীয় এলাকার নানা উন্নয়নের রূপরেখা তুলে ধরে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

উন্নয়নের ইশতেহার ঘোষণায় ফজলে হুদা বাবুল বলেন, মহাদেবপুর ও বদলগাছি উপজেলা শস্যভান্ডারে ভরপুর। এই এলাকার মাটিতে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও সবজিসহ নানা ফসল চাষ হয়। এর মাধ্যমে এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করে এলেও এখনো তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষি উৎপাদিত পণ্যের করমুক্ত বাজার স্থাপন, জমিতে সেচের ফি কমানো, উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য বিপণনের জন্য স্থানীয় হাট-বাজার আধুনিকায়নকরণ ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষককে সহনীয় মূল্যে সার ও সেচ সুবিধা প্রদানের নিশ্চয়তার জন্য কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রনয়ণ প্রয়োজন।

তিনি বলেন, এই এলাকার উৎপাদিত নাকফজলী আম শুধু নওগাঁই নয়, বিশ্ব বাজারেও বিক্রি হয়। নওগাঁর উৎপাদিত আম দিয়ে এলাকায় জুসের ফ্যাক্টরি গড়ে তোলা হবে। বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করা হবে। তরুণদের আইটি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে, ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এলাকার সকল মানুষের স্বাস্থ্য শিক্ষা ও মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে। আমাদের স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে নিয়ে যেতে মোবাইল হেলথ ইউনিট গড়ে তোলা হবে। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় নানামুখী গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সমাজের প্রতিটি সেক্টরে সুশাসন, দলীয় প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত, নিয়োগ বাণিজ্য বন্ধ, প্রতিহিংসামুক্ত রাজনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করা হবে।

তিনি নারীদের বিষয়ে বলতে গিয়ে বলেন, নারীকে শুধু ঘরে বন্ধ করে রাখলেই হবে না, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও হাতের কাজের পারদর্শিতাকে সম্পদে রূপান্তর করতে হবে। হস্তশিল্প, কুটির শিল্প স্থাপন করে নারীদের বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ঋণ, প্রারম্ভিক তহবিল প্রদান করে নারীদের উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করা হবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আবু বক্কর সিদ্দীকি নান্নু, বদলগাছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদার সহধর্মিণী উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী