ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বটগাছের মগডাল থেকে যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
যুবককে বটগাছের মগডাল থেকে নামানো হচ্ছে। ছবি: সংগৃহীত

মানসিক ভারসাম্যহীন এক যুবক বটগাছে উঠে মগডালে বসে ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের মানিকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মানিকপাড়া মহল্লায় সড়কের পাশের একটি বড় বটগাছের মগডালে আজ বিকেলে হঠাৎ এক যুবককে দেখতে পান পথচারীরা। তারা তাকে গাছ থেকে নামতে বললেও তিনি নামছিলেন না। পরে ওই পথ দিয়ে যাওয়ার সময় নাসির উদ্দীন নামে এক ব্যক্তি দুর্ঘটনার আশঙ্কায় আক্কেলপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রথমে যুবককে শান্ত করার চেষ্টা করেন। তারা তাকে বুঝিয়ে নামাতে ব্যর্থ হন। পরে গাছে উঠে কৌশলে তার কোমরে রশি বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আরও পড়ুন

আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন গণমাধ্যমকে বলেন, সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় মানিকপাড়া মহল্লায় রাস্তার পাশে একটি বড় বটগাছের মাথায় একজনকে বসে থাকতে দেখি। ঘটনা জানাজানি হলে অনেকেই সেখানে জড়ো হন। তারা কেউই তাকে চিনতে পারেননি। গাছের ডাল ভেঙে দুর্ঘটনার আশঙ্কায় ফায়ার সার্ভিসে ফোন করে ঘটনাটি জানিয়েছি। ফায়ার সার্ভিস তাকে নিরাপদে নিচে নামিয়ে এনেছে। তার কথাবার্তায় মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

আক্কেলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের গণমাধ্যমকে বলেন, আমরা আধা ঘণ্টা চেষ্টার পর বটগাছের মগডালে থাকা মানসিক ভারসাম্যহীন ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। ওই যুবক তার পরিচয় জানাতে পারেননি। আমরা তাকে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ক্লাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ২৫ শিক্ষার্থী
সরকারি গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
স্ত্রীকে রেখে বাড়ি ফিরছিলেন তমেজুল, পরদিন আখক্ষেতে মিলল মরদেহ
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার