ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ছবি : আরটিভি

‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাকে করে এসব কলা যায় দেশের বিভিন্ন বাজারে। তবে বেচাকেনার পরিধি বাড়লেও বাড়েনি হাটের সুযোগ-সুবিধা। সংকীর্ণ জায়গায় যানবাহন প্রবেশ, কলা ওঠানো-নামানো ও পরিবহনে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, কলার দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।

‎সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি। কৃষকেরা কেউ নিয়ে এসেছেন কাঁচা কলা, কেউবা বিক্রির উপযোগী পাকা কলা। এ হাটে কলা বিক্রি হয় প্রতি ১০০ পিস হিসেবে। স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায় দুর্গাদহের কলা। এ বাজারকে ঘিরে শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নন, জীবিকা নির্বাহ করছেন শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী ও আড়তদারেরাও।

‎তবে বাজারে কলার সরবরাহ ও বেচাকেনা বাড়লেও সব সময় প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকেরা। কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাদ দিয়ে তাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে।

‎সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম বলেন, ১০ দিন আগেও প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন। এখন সেই কলাই বিক্রি করতে হচ্ছে ২৫০ টাকায়। হাটে কলা নিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী পাইকার পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

‎সদর উপজেলার পাকুড়তলি গ্রামের আমজাদ হোসেন বলেন, ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করছেন তিনি। জমি বর্গা ও উৎপাদন খরচ বাবদ প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন।
‎
অন্যদিকে, হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় কলা পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের নিরঞ্জন চন্দ্র বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ। দূরদূরান্ত থেকে এখানে পাইকারেরা কলা কিনতে আসেন। কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। এতে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।

‎স্থানীয় কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে আনা হয়। প্রতিদিন এ বাজার থেকে ৪০ থেকে ৫০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি। ব্যবসার পরিধি বাড়লেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

‎আরেক ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, এ হাটে সাগর, মালভোগ ও চিনি চম্পা জাতের কলা বেচাকেনা হয়। এর মধ্যে চম্পা কলার আমদানি সবচেয়ে বেশি।

‎কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়া এবং তুলনামূলক লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। এ ক্ষেত্রে দুর্গাদহ কলার হাট স্থানীয় কৃষিপণ্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

‎জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, চলতি বছর জেলায় কলার ফলন ভালো হয়েছে। লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে। দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
‎
‎জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। তার হিসাবে, প্রতিদিন এ হাটে গড়ে ৪৮ থেকে ৫০ লাখ টাকার কলা কেনাবেচা হয়। এ বাণিজ্য ঘিরে পরিবহন, শ্রমিক ও আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ২১ কারখানা বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ২১ কারখানা বন্ধ
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে তা অনেকাংশে নির্ভর করবে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সে অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন। লাল বেনারসি আর গয়নায় বধূবেশে অপেক্ষায় ছিলেন কনে।  কিন্তু নির্ধারিত সময়ে বর না আসায় মুহূর্তেই আনন্দের আয়োজন রূপ নেয় বিষাদে। পরে বরপক্ষ থেকে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ কনেপক্ষের। শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়। কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর কিংবা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি।  পরে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয়া হয়। এদিকে বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি কনেপক্ষের। বিয়ের আসরে বর না আসায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় তারা সামাজিকভাবে চরম বিব্রত হয়েছেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেয়া হয়েছে। তারা দুজন একসঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে তাকে আগে কেউ কিছু জানাননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে না পারলেও প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাকে জানিয়েছিল। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আরটিভি/এসআর
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় আজ থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে এ আয়োজন। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
শরৎ ও শীতের মধ্যবর্তী ঋতু হেমন্ত। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। দিনের বেলায় হালকা রোদের উষ্ণতা থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত বইছে মৃদু হিমেল বাতাস। সেইসঙ্গে পড়ছে হালকা কুয়াশা। শিশিরভেজা ঘাস আর সোনালি ধানখেত জানান দিচ্ছে শীতের আগমনের।
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
আরও পড়ুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে সরকারি বই
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’