ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাঙ্গামাটিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমা আশরাফী বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচনী প্রস্তুতি বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।

জেলা প্রশাসক বলেন, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ২১৩টি ভোটকেন্দ্রের ১৭০টি কেন্দ্র পাহাড়ের দুর্গম এলাকায় এবং হেলিসোর্টি কেন্দ্র রয়েছে ২০টি। ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামসহ দায়িত্বপালনকারী লোকবল পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভোট সেন্টারে সিসিটিভি ক্যামেরাসহ স্থাপনসহ কেন্দ্রগুলো সংস্কার করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের জন্য ১০জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে বলে জানান জেলা প্রশাসক।

জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটি সংসদীয় আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাসহ জেলা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং র‌্যাব কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা-উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তিনি বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জসিম উদ্দিন (হাতপাখা), ১১দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।

রাঙ্গামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তা না থাকায় ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে।  আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তিনি মারা যান। রাতে কোনোভাবে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতেই দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি। মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর শরণাপন্ন হলে রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে লাশ নেওয়ার সময় চলাচলের রাস্তা না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে দেন তারা। তিনি আরও বলেন, এলাকাবাসীর সহায়তায় পরে কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়েছে। তার ভাইয়ের জানাজা শনিবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু লাশ নেওয়ার রাস্তা না থাকায় রোববার সকাল ১১টায় দাফন করতে হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে বিলপালিমা গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় লাশ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘর ভেঙে রাস্তা তৈরি করেন। এরপর লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ আরটিভি/এসআর
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
আরও পড়ুন
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড