ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের কোলে চড়ে ভোট দিলেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

শারীরিকভাবে অসুস্থ বাবার সারাদিন চিৎকার এবং রাগ করায় ছেলেরা কোলে করে বাবাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। সদর উপজেলার উত্তর ইসলামপুরের বৃদ্ধ আলাউদ্দিন প্রধান (৭৫) কে তার দুই ছেলে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন।

ভোটের প্রায় শেষ সময় বিকেল সোয়া ৪টায় দুই ছেলে কোলে করে বাবাকে নিয়ে এসেছেন পিটিআই ভোট কেন্দ্রে। আলাউদ্দিন প্রধান শারীরিকভাবে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। হাঁটা চলা করতে পারেন না। এ কারণে বাড়ির লোকজন তাকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যায়নি। বাড়ির সকলে যখন ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন তখন আলাউদ্দিন ভোট দেয়ার জন্য বলতে থাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে ভোট কেন্দ্রে নেয়া হয়নি।

আলাউদ্দিন প্রধানের ছেলে কামাল জানান, বাবা সারাদিন ভোট দেয়ার জন্য চিৎকার করছিলেন। যখন সময় প্রায় শেষ পর্যায়ে তখন বাসার সকলের সাথে রাগারাগি করতে থাকে। বাধ্য হয়ে আমরা কোলে করে বাবাকে কেন্দ্রে নিয়ে এসেছি। দীর্ঘ দিন যাবৎ ভোট দিতে পারেননি। শান্তিপুর্ণ ভোট হচ্ছে জেনে ভোট দেয়ার জন্য পাগল হয়ে যান। ভোট দিতে পেরে অনেক খুশি আলাউদ্দিন প্রধান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
আরও পড়ুন
নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী আছিমন বেওয়া
প্রথমবারের মতো ভোট দিলেন প্রতিবন্ধী নতুন ভোটার তৌকির
রাজশাহীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
ভোট দিলেন ১১০ বছরের জমিরন নেসা