ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।

জয়পুরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনি ও স্থানীয়দের সূত্রে জানা গেচছে, লাল কস্টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে ককটেলের মতো। দুপুর পৌনে ১২টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের কলাপাতা হোটেলের স্বত্বাধিকারী ওমর আলী বাবু প্রথমে ককটেলটি দেখতে পান। দেখার পর নিরাপত্তা বাহিনীর সদস্য ও জয়পুরহাট সদর থানায় অবিহিত করেন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ও জয়পুরহাট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসেন। তারা বস্তটি পর্যবেক্ষণ করার পর সান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বস্তটি উদ্ধার করে নিয়ে যায়।

জয়পুরহাট এনসিপির যুগ্ম আহবায়ক ও কলাপাতা হোটেলের স্বত্বাধিকারী ওমর আলী বাবু জানান, সকালে লাল সুদৃশ বস্তুটি দেখে আইন-শৃঙ্খলা বাহিনীদের খবর দেয়। পরে তারা এসে বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে উদ্ধার করে নিয়ে যায়। কিছুদিন আগেও এইরকম লাল সদৃশ বস্তটি টিনের চালে মারা হয় বলেও তিনি জানান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, বস্তুটির ভেতরে কী আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। 
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ