ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ভোট দিলেন প্রতিবন্ধী নতুন ভোটার তৌকির

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মাদারীপুর পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী নতুন ভোটার মুনতাসির রহমান তৌকির।

ভোট দেওয়ার পর তৌকির উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি আমার আব্বার সাথে জীবনের প্রথমবার শান্তিপূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়া ভোট দিতে এলাম। এর আগে একবার এসেছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ভোটটা দিতে পারছি।

তিনি স্থানীয় স্কুল শিক্ষক মিজানুর রহমানের ছেলে। কেন্দ্রে আসার পর তৌকির স্বাভাবিক পরিবেশে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর মধ্যে ২৪৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি আসনে মোট ১১ লাখ ৪৮ হাজার ৩৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাসসকে জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।


আরটিভি/এসকে



আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
নিষিদ্ধ আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’