ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি দাবি করেন, উক্ত আসনের নির্বাচনি ফলাফল প্রশ্নবিদ্ধ এবং এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল আহমদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।

আরও পড়ুন

এই ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা বিরাজ করছে। এদিকে পরাজিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি ফলাফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
স্ত্রীকে মদ পান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
যশোর সদর উপজেলায় স্ত্রীকে মদ পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। মদ পান করতে রাজি না হওয়ায় স্ত্রী হালিমা (২২)-কে মারধর করে আহত করেছেন তিনি।
স্ত্রীকে মদ পান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, দুই টার্ম আছে বাজারে। একটি মিস ইনফরমেশন অপরটি ডিজইনফরমেশন। এগুলো যারা করে তারা টার্গেটের ভিত্তিতে করে থাকে।
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
আরও পড়ুন
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার