ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি : আরটিভি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, দুই টার্ম আছে বাজারে। একটি মিস ইনফরমেশন অপরটি ডিজইনফরমেশন। এগুলো যারা করে তারা টার্গেটের ভিত্তিতে করে থাকে। এর কাউন্টার একটি কাজ হলো সত্য ইনফরমেশন উপস্থাপন করা। আর অন্যটি হলো যাদের বিরুদ্ধে এটি করা হচ্ছে, তাদের মধ্যে একটি ইউনিটি ডেভলপ করা। ইউনিটি থাকলে এটি মোকাবিলা করতে সহজ হয়।

বুধবার (২৫ নভেম্বর) বাগেরহাট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের রিসার্স বলছে, শুধুমাত্র দেশ থেকে যারা পালিয়েছে তাদের কাজ না, বিদেশে বসে তাদেরকে যারা সহযোগীতা করছে, তাদের মধ্যে একটি সিন্ডিকেটেড প্রপাগান্ডার ফল। এই সিন্ডিকেটেড প্রগাপান্ডা সীমান্তের ওপার থেকে ডিজাইন করে করা হচ্ছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য। এব্যপারে সরকারি দল ও বিরোধী দল শতভাগ সজাগ। যতই আমাদের মতপার্থক্য থাক না কেন, বাংলাদেশ নামক রাস্ট্রের ক্ষতি করবে কেউ এই ব্যপারে আমাদের মধ্যে কোন মতপার্থক্য থাকবে না।

এদের মোকাবিলায় আমরা দুই পদ্ধতিতে কাজ করছি, আমাদের নিজেদের মিডিয়া তৈরি এবং বিকল্প অনলাইন প্লাপফর্ম তৈরি করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো আইনিভাবে বন্দি প্রত্যর্পণ। এ ছাড়া তাকে ফিরিয়ে আনার দ্বিতীয় কোনো বিকল্প নেই।

শিশির মনির বলেন, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এ বিষয়ে তিনবার জানতে চেয়েছে।

তিনি বলেন, চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে গ্রেপ্তার করতে হবে। এরপর তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক মনে হলে তিনি প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ নির্ধারণ করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, এ জন্য কোন পাসপোর্টের প্রয়োজন নেই, কোন ট্রাভেল পাসের প্রয়োজন নেই, বাড়তি বিমানের প্রয়োজন নেই, কোন এয়ার ক্রাফটের প্রয়োজন নেই। এই পদ্ধতির বাইরে শেখ হাসিনার এদেশে ফেরার আর কোন আইনি বৈধ পন্থা নেই।

এ সময় বাগেরহাট -১ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আব্দুল আলিমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
আরও পড়ুন
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য