ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এবার কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ও জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। ছবি: সংগৃহীত

দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ও জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। প্রথম দিনে ঢাকায় কাটালেও দ্বিতীয় দিনে কক্সবাজারে গিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এসে পৌঁছান বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তাদের। এ সময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলবেন এবং শরণার্থী শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

দিনব্যাপী সফরটি মূলত একটি মানবিক মিশন, যা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন এবং তুরস্ক-বাংলাদেশ মৈত্রীকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে।

এর আগে দুই দিনের বাংলাদেশ সফরে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

এ সময় তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।

জানা গেছে, ওজিল তার এই সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করতে পারেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ