ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদক কারবারির কামড়ে পুলিশ সদস্য আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ৮ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযান চালায়। অভিযানে সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সুজন চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. সোবাহান হাওলাদারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, আটক করার সময় সুজন হাওলাদার হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এতে এসআই রতন আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, অভিযানে দায়িত্ব পালনকালে এসআইকে কামড় দেওয়া হয়েছে। ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আহত এসআই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
সাতক্ষীরায় মাদকসহ ২ পুলিশ সদস্য ধরা
স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা