ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র । ছবি: আরটিভি

ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সকাল ৫টা ৫০ মিনিটে জেলার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে ইউরেনিয়ামের গাড়িবহর প্রবেশ করেছে।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয়।

এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট ৮টি চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রুপপুর বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এবং এটি বাণিজ্যিক উৎপাদনের আগের ধাপে রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে এই বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে, গত ১৭ নভেম্বর প্রথমবারের মত ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এটি এখনো বাণিজ্যিক উৎপাদন নয়; বরং গ্রিডের সামঞ্জস্য ও সক্ষমতা যাচাইয়ের কারিগরি পরীক্ষা চলছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট), যা পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
দুই দিন বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
আরও পড়ুন
রূপপুরে ঢুকলো ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান