বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ নরসিংদীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন আংশিক এলাকা, পশ্চিম কান্দাপাড়ার আংশিক অংশ, উত্তর ও দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড় এবং নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকা।
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
আরটিভি/আইএম




