চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:৩৫ পিএম


চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক
ছবি: আরটিভি

চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে। এ সময় ১০জন জেলেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

এদিকে জব্দ করা জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission