
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলো শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা জানালা সব বন্ধ ছিলো। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকায় সারা ঘর গ্যাসে ভরে ছিলো । এরপর আগুন জ্বালালে মুহূর্তেই তা বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দরজা-জানালা সহ ঘরের আসবাবপত্র ভেঙে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
প্রতিবেশী প্রত্যক্ষদর্শী একজন জানান, দুর্ঘটনার পর ওই বাসায় গিয়ে গ্যাসের চুলার চাবি চালু পেয়েছেন তিনি।
আরটিভি/এসকে


