ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যা‌চ্ছিলেন হাঁস কিনতে, ফিরলেন লাশ হয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলায় দুই মোটরসাইকেলের সংঘ‌র্ষে মোস্তফা মিয়া (৬৫) না‌মে এক ব‌্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌ‌নে ৩টার দি‌কে উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের আনন্দবাজার এলাকায় কু‌ড়িগ্রাম-‌চিলমারী সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত মোস্তফা মিয়া পেশায় আলু ব‌্যবসায়ী। তার বা‌ড়ি কু‌ড়িগ্রাম ‌জেলা শহ‌রের সরদারপাড়া এলাকায়। পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, তি‌নি কু‌ড়িগ্রাম শহর থে‌কে দুর্গাপুর হা‌টে হাঁস কিন‌তে যা‌চ্ছি‌লেন। লাবু ও আতাউর না‌মে দুজন প্রত‌্যক্ষদর্শী জানান, মোস্তফা মিয়া মোটরসাইকে‌ল চা‌লি‌য়ে কু‌ড়িগ্রাম থে‌কে দুর্গাপু‌রের দি‌কে যা‌চ্ছি‌লেন। আনন্দবাজার এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি দ্রুতগ‌তির মোটরসাইকেল (আর ওয়ান ফাইভ) মোস্তফা‌ মিয়া‌র মোটরসাইকেল‌কে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে সড়‌কের ওপর ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লেই নিহত হন মোস্তফা। ঘাতক মোটরসাইকেল চালক দ্রুত স্থান ত‌্যাগ ক‌রেন। এ সময় ওই প‌থে আসা এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়কের পা‌শে খা‌দে প‌ড়ে যায়।

প্রত্যক্ষদর্শী লাবু বলেন, দ্রুত গতির মোটরসাইকেলটির ধাক্কায় মোস্তফা নামে লোকটি সড়কে ছিটকে পড়লে তার মাথা ফেটে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। তার দেহটি চাকায় পিষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার পরিবারকে দুর্ঘটনার সংবাদ দেওয়া হয়েছে। ফোনে যোগাযোগ করলে নিহতের বড় ছেলে লোকমান বলেন, বাবা হাঁস কিনতে দুর্গাপুর হাটে যাচ্ছিলেন।

ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
আরও পড়ুন
২৪ বছরের ‘বুড়ি হাঁস’, এখনও আয় করে
রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের
হাঁস নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির পর তুমুল মারামারি
সবজির বাজারে অস্বস্তি থামছেই না, হাঁসফাঁস ক্রেতাদের