ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস

মো. জাহাঙ্গীর হোসেন, কলারোয়া (সাতক্ষীরা), আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: আরটিভি

ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের।

হাঁসগুলোকে এভাবে সাঁতার কাটতে দেখে পুকুর কিংবা জলাশয় মনে হলেও এটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্কুলে আসা-যাওয়া শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। তবুও এর মধ্যেই চলছে তাদের পাঠদান।

স্কুলমাঠে জমে থাকা নোংরা পানিতে রয়েছে মশার বংশবিস্তার ও সাপের উপদ্রবের আশঙ্কা, এমনকি ব্যাহত হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা। এছাড়া পানিতে ডুবে থাকায় নেই বাচ্চাদের খেলাধুলার সুযোগ।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা থাকলেও পারিপার্শ্বিক জটিলতায় হয়নি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধান চেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ, এবং শিশুদের এই দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

আশ্বাস নয়, দ্রুত পানি সরিয়ে স্কুলের পরিবেশ ফেরানোর অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা
পৃথিবীতে এসেছিল মাত্র ছয় ঘণ্টা আগে। তখনো ঠিকমতো পৃথিবীর আলো দেখা হয়নি, মায়ের কোলে কাটেনি জীবনের প্রথম প্রহর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, জন্মের মাত্র ছয় ঘণ্টার মাথায় ভয়াল ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে ভেসে যায় শিশুটি। ২০০৭ সালের ১৫ নভেম্বর দক্ষিণ সাউথখালী গ্রামের দুলাল মিয়ার পরিবারে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। পরে স্বজন ও এলাকাবাসী শিশুটির নাম রাখেন ‘সিডর’। একটি নাম, যার সঙ্গে মিশে আছে উপকূলের এক বুক হাহাকার।
সিডরের এক রাতেই নিভে যায় ৪৩৯ শিশুর প্রাণ, আজও কাঁদে শরণখোলা
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত। পবিত্র রমজান মাস। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস। ইতিহাসে সেই ভয়াবহ দুর্যোগ পরিচিতি পায় ‘ভোলা সাইক্লোন’ নামে।
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল এবং ৬০০ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার। 
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ‘বড় বরাদ্দ’
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২২টি উপজেলায় ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ‘বড় বরাদ্দ’
আরও পড়ুন
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির