ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২৪ বছরের ‘বুড়ি হাঁস’, এখনও আয় করে

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহাঁসটি। ছবি: সংগৃহীত

রাজহাঁসটি রাজশাহীর রবিউল ইসলামের (৫৪)। তিনি জানান হাঁসটির বয়স ২৪ বছর তিন মাস। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলেও হাঁসটি শুধু টিকে থাকেনি, বছরের পর বছর ডিম আর বাচ্চা দিয়ে যাচ্ছে। একটি পরিবারের আয়ের বড় ভরসা হয়ে আছে। এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহাঁসটি।

রবিউল ইসলাম বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে। বাড়িতে এখন রবিউলের তিনটি হাঁস রয়েছে।

রাজহাঁসটি দেখিয়ে রবিউল বলেন, প্রথমে তার বাসায় ৯টি হাঁস ছিল। এর মধ্যে জন্মগতভাবেই এই হাঁসটির একটি পাখা ওলটানো। সেই থেকে সবার নজরে ছিল। হাঁসটির কোনো অসুখ-বিসুখ হয় না। এই জন্য বিক্রিও করেননি, জবাইও করেননি। এই ২৪ বছরের মধ্যে গত বছর শুধু জ্বর আর পাতলা পায়খানা হয়েছিল। ওষুধ খাওয়ানোর পরে ভালো হয়ে গেছে। আগে বছরে তিনবার করে ৯-১০টা করে ডিম দিত। গত বছর থেকে বছরে দুইবার করে ডিম দিচ্ছে। নিজে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে। ছয় মাস বয়সী একজোড়া হাঁসের বাচ্চার দাম এখন সাত হাজার টাকা।

শুক্রবার প্রসাদপাড়া গ্রামে রবিউল ইসলামের বাড়িতে দেখা যায়, রাস্তার পাশে আরেকজনের বাড়ির আঙিনায় তিনটি হাঁস চরে বেড়াচ্ছে। রবিউল ইসলাম দেখিয়ে দিলেন পাখা ওলটানো হাঁসটি দলের ‘বুড়ি’। এটির বয়স হয়েছে ২৪ বছর তিন মাস। দেখা গেল হাঁসটির পেট ঝুলে গেছে। রবিউল ইসলামের ধারণা দীর্ঘদিন ডিম দিতে দিতে হাঁসটির ওই অবস্থা হয়েছে।

রবিউলের স্ত্রী পারভীন বেগম হাঁসটিকে কোলের কাছে নিয়ে বসলেন। আদর পেয়ে হাঁসটি চুপ করে রইল। তিনি বললেন, ‘হাঁসের খুব অসুখ। এই হাঁসের এবার ১৭টি বাচ্চা উঠেছিল, ১৭টিই মারা গেল। বাচ্চাগুলো ৩৪ হাজার টাকায় বিক্রি হতো। ছয় মাসের বাচ্চা হলেই দুই হাজার টাকা দাম। এই জন্য তাঁরা এই হাঁসের ডিম বিক্রি না করে বাচ্চা উঠান। এই হাঁসটা বছরে কম করে হলেও ১৫টি বাচ্চা ফোটায়। সব ডিম ফুটে বাচ্চা হয়। একটাও নষ্ট হয় না। বাচ্চা ভালো দামে বিক্রি করা যায়।

বুড়ি রাজহাঁস প্রসঙ্গে পারভীন বলেন, ‘এটাই তো উন্নতির হাঁস আমার। অসুখ–বিসুখ হয় না। এই জন্য এই হাঁসটি বিক্রি করিনি বা জবাই করিনি।’

রবিউল ইসলামের ভাইয়ের মেয়ে মেহেনাজ খাতুন বাড়ির বড় মেয়ে। তিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাঁর বয়স ১৯ বছরে পড়েছে। মেহেনাজের দাবি, তাঁর জন্মের পর থেকে তিনি বাড়িতে রাজহাঁসটিকে দেখে আসছেন। হাঁসটি তাঁর পাঁচ বছরের বড়। এই হাঁসের বয়স নিয়ে তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছিলেন।

রবিউল ইসলামের বড় ছেলে সামিউল ইসলাম বললেন, হাঁসটি যত দিন বাঁচবে তারা রেখে দেবেন। বিক্রি বা জবাই করবেন না। হাঁসটিকে বাড়ির লক্ষ্মী উল্লেখ করে তিনি বলেন, কৃষিকাজ করে বছরে যা আয় হয়, হাঁসটির বাচ্চা বিক্রি করেও সেই রকম আয় হয়।

রাজহাঁসটির বিষয় তুলে ধরা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সরদারের কাছে। তিনি বলেন, ‘সাধারণত আমাদের আবহাওয়ার একটি রাজহাঁসের গড় আয়ু ১০ থেকে ১২ বছর হয়ে থাকে। এদের উর্বর প্রজননক্ষমতা পাঁচ থেকে ছয় বছর হয়ে থাকে। তারপর আস্তে আস্তে ডিমের পরিমাণ কমে যেতে থাকে। যদি এই হাঁসের বয়স ২৪ বছর হয়ে থাকে, এর ভেতরে কোনোভাবে অন্যকোনো জিন (জীবদেহের বংশগতির একক) রয়েছে। এই হাঁসটি নিয়ে গবেষণা হতে পারে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ