ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহে লাখো মুসল্লির নামাজ আদায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মিনার ময়দান হিসেবে পরিচিত গোর-এ শহীদ ময়দানে এবার ঈদের নামাজ আদায় করেছেন কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুর থেকে আসা বেশ কয়েকজন মুসল্লি।

তবে এবার রাতে ঝড়-বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। প্রতিটি পাড়া-মহল্লায়, মসজিদ ও ছোট ছোট মাঠগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ৬টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। ঠিক ৯টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহসহ ’৭১ ও ’২৪-এর শহিদ ও আহতদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন

বৃহৎ এ জামাত শুরুর আগে বক্তব্য রাখেন- দিনাজপুর-সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা জজ মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনতা।

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান ও ঈদগাহ মিনার ২১ দশমিক ৯৯ একর আয়তনবিশিষ্ট। এ ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে। সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, অতঃপর...
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, অতঃপর...
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, লংগদু জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লংগদু উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় সংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি কাঁচা থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রস্তাবিত এই হেরিংবোন রাস্তাটি পুরোপুরি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে উল্লেখ করে তিনি লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আরটিভি/এসআর
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন— চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা সুকৌশলে বাড়ি দুটিতে এসব ভীতিপ্রদ সামগ্রী রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’ ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা আমি জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগের। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন
বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে।
কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন
আরও পড়ুন
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ
এক রাতেই দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ
ঈদের প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা