ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

শশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
নিহত ফচিয়ার রহমান। ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত হয়েছে ১২ জন। নিহতদের মধ্যে ছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলার ফচিয়ার রহমান (২৫) নামের এক যুবক।

নিহত ফচিয়ার রহমান মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামের বাসিন্দা ওহাব শেখের ছেলে। তিনি পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী এবং বিকাশ এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে মহম্মদপুরের নিজ বাড়িতে এখন চলছে শোকের মাতম।

আরও পড়ুন

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে স্ত্রীকে আনতে বিকেলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফচিয়ার। পথিমধ্যে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে যাওয়ার সময় পদুয়ার বাজার লেভেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে মহম্মদপুর উপজেলার এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে তার পরিবার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪