ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১০০ টাকা বেশি ভাড়া নেওয়ায় জরিমানা গুনতে হলো ১০ হাজার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটেছে।

এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বাস কাউন্টারে অভিযান চালিয়ে ‘হিমালয় এক্সপ্রেস’ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছিল। এ সময় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।

ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনও সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ