ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোট দেওয়ায় তালাক, অনিশ্চয়তায় জীবন কাটছে ফেনীর সেই গৃহবধূর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত

স্বামীর নিষেধ উপেক্ষা করে ভোট দেওয়ার ঘটনায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার সংসার এখনো জোড়া লাগেনি। সামাজিক অনিশ্চয়তার মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে তিন সন্তানকে নিয়ে তিনি শাশুড়ির সঙ্গে বসবাস করছেন।

অন্যদিকে স্থানীয়দের প্রতিরোধের মুখে স্বামী ইসমাইল হোসেন কাওসার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তাদের সংসার পুনঃস্থাপনে স্থানীয় আলেম ও সমাজপতিদের উদ্যোগে চেষ্টা চলছে বলে জানিয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জহুরার সঙ্গে দেখা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এ সময় তিনি জহুরা ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, দ্রুত সময়ের মধ্যে তার জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি পরিবারের খরচ বহনে মাসিক আর্থিক সহায়তা এবং তিন সন্তানের পড়ালেখার ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও জানান, বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নজরদারিতে রেখেছেন। শিগগিরই দলের নেতৃবৃন্দ ফেনী সফরে এসে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবেন।

অন্যদিকে জহুরা তার সংসার পুনঃস্থাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ সময় ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। পরে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে জহুরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, হাতেনাতে ধরা অ্যাম্বুলেন্সচালক!