ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে তেল সংকটে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে উপজেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এসআর সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে তারা প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ বন্ধ রয়েছে। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

আরও পড়ুন

এ অবস্থায় কাজের প্রয়োজনে চলাচল ব্যাহত হওয়ায় সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা। ফলে ক্ষোভে ফেটে পড়ে তারা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।

কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এ সময় দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, পরিবেশক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান
ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব