ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকা-সিলেট রুটে একদিনের জন্য স্পেশাল ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
ফাইল ছবি

ঢাকা-সিলেট রেলপথে একদিনের জন্য একটি স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় রেলওয়ে রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান।

আরও পড়ুন

তিনি জানান, যাত্রীদের সুবিধার্থে শুধু একদিনের জন্য স্পেশাল এ ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাবে। তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার রাতে ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। আবার শুক্রবার ‘কালনী এক্সপ্রেসও’ বন্ধ। এছাড়া গতকাল তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে উপবন এক্সপ্রেস ঢাকা যেতে পারেনি। যাত্রীদের সুবিধার জন্য স্পেশাল এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিটিও/ঢাকা কন্ট্রোলের প্রস্তাবের ভিত্তিতে রেলভবন থেকে স্পেশাল ট্রেনটি পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, স্পেশাল এ ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, ঢাকা বিমানবন্দর স্টেশনে স্টপেজ শেষে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১০মিনিটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা বিবেচনায় স্পেশাল এ ট্রেনটি পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্ব সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
আরও পড়ুন
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী