ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গল্প করার কথা বলে অফিসে ডেকে নারীকে ধর্ষণ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন সকালে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী এবং পেশায় একজন গরুর খামারি। তিনি শুক্রবার রাতে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর আগে থেকেই পরিচয় ছিল। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা।

সেখানে যাওয়ার পর কক্ষের দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারীঘটিত নানা কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এক নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
আরও পড়ুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...