ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৬

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
পদ্মা সেতুর দক্ষিণ পাশে উল্টে যাওয়া বাস : ছবি আরটিভি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে পদ্মাসেতু দক্ষিণ থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমানার নাওডোবা এলাকায় পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসি শাহ্ আলম আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুতগতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি পদ্মাসেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি উল্টে সড়কের ওপর আছড়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদের শিবচর ও পাঁচ্চরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে থানা পুলিশ।  শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার সরল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কাজী জাহাঙ্গীর হোসেন উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, শনিবার দিবাগত রাতে কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
খুলনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নানা কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।
নারীকণ্ঠে প্রেম, প্রবাসী তরুণকে ফাঁদে ফেললেন যুবক
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
ব্রহ্মপুত্রের তলদেশ খনন করে ফিরিয়ে আনা হয়েছে নৌপথের প্রয়োজনীয় গভীরতা। কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এখন ফেরি চলাচলে বাধা নেই। অথচ ফেরি নেই। ফলে প্রায় ২২ কিলোমিটারের গুরুত্বপূর্ণ চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। বিপাকে একাধিক উপজেলার ১০ হাজার মানুষ। নাব্যতা ফেরাতে কোটি টাকা ব্যয়ে খনন শেষ হয়েছে। গত আগস্টে নাব্যতা সংকটের কথা বলে ফেরি চলাচল বন্ধের পর একে একে সরিয়ে নেওয়া হয়েছে তিনটি ফেরি। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর মেরামতের কথা বলে একমাত্র সচল ফেরি ‘কদম’ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হলে চিলমারী-রৌমারী নৌপথ এখন পুরোপুরি ফেরিশূন্য। এতে সরকারের বিপুল বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দুই পাড়ের মানুষ, চালক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, জুলাইয়ের শেষ দিকে চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন এলাকায় চারটি কাটার সাকশন ড্রেজার দিয়ে নিবিড় খনন শুরু হয়। খননের পর নৌপথে ফেরি চলাচলের প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত হয়েছে। বর্তমানে চ্যানেল সচল রাখতে সংরক্ষণমূলক ড্রেজিং চলছে। তবে ফেরি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প পথে চলাচল করায় বাড়ছে সময় ও জ্বালানি ব্যয়। পচনশীল পণ্য পরিবহনে বাড়ছে নষ্ট হওয়ার ঝুঁকিও। স্থানীয়দের প্রশ্ন, নৌপথ খনন করে প্রস্তুত রাখার পরও ফেরি না চললে এ বিনিয়োগের সুফল মিলবে কীভাবে? বিআইডব্লিউটিএর পুরকৌশল শাখা গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) দ্রুত ফেরি চালুর তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত ফেরি না চললে নৌপথে আবার পলি জমে নাব্যতা সংকট তৈরি হতে পারে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হওয়া এ রুটে ‘কুঞ্জলতা’, ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘কদম’ নামে তিনটি ফেরি চলাচল করত। কিন্তু চালুর তিন বছরের মধ্যেই বারবার বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবহনসংশ্লিষ্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ফেরি চালু এবং দুই সংস্থার সমন্বয়ে নিয়মিত ড্রেজিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এইভাবে যদি চলতে থাকে, তাহলে ফেরি আর চালু হবে না, আমাদের দুর্ভোগও শেষ হবে না। ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, ফেরি বন্ধ হওয়ার পরে আমাদের খুব সমস্যা হচ্ছে। রংপুর থেকে এসে মাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মালবাহী নৌকার জন্য। এতে হয়রানি হচ্ছে এবং পোষাচ্ছে না। কুলি মজনু মিয়া বলেন, ড্রেজিং করে জনগণের টাকা তো খায়ই খায়ই। কর্মকর্তারা টেবিলে শুয়ে খায়। এখানে শুনছিলাম ৬০০ কোটি টাকা বাজেট বলে আসছিল। সব টাকা ব্যাটা তারা একাই খেয়ে লাইছে। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাহমুদুল আলম তায়েফ বলেন, ঘাট ম্যানেজমেন্টসহ বন্দরের সার্বিক কার্যক্রম বিআইডব্লিউটিএ করে। কিন্তু নৌপথের নাব্যতা সংকট দূরীকরণের জন্য বিআইডব্লিউটিএ পর্যাপ্ত পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। আরটিভি/টিআর
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়।
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
আরও পড়ুন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু