ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ডিজেল মজুদ করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

পরে, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া মজুদ ও বিক্রি করায় ২ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জের পুকুরে দেখা মিলল ‘লোকালয়ে দাপিয়ে বেড়ানো’ সেই কুমিরের
নারায়ণগঞ্জ বন্দর বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জির পার এলাকার একটি গ্রামের পুকুরে আবারও দেখা মিলেছে কিছুদিন আগে দেখা যাওয়া সেই কুমিরের। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জের পুকুরে দেখা মিলল ‘লোকালয়ে দাপিয়ে বেড়ানো’ সেই কুমিরের
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোডাউন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার প্রতিরোধের দাবিতে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোডাউন
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ সন্তানের মধ্যে একটি চুরির অভিযোগের ঘটনায় রহস্যের নতুন মোড় নিয়েছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ মেলেনি। বরং তদন্তে প্রমাণিত হয়েছে যে গর্ভে একটি সন্তানই ছিল। ফলে একটি নবজাতক চুরির পুরো অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
আরও পড়ুন
মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা