ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

টিফিন খেয়ে অসুস্থ ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

মাদারীপুরে স্কুলের টিফিন খেয়ে অন্তত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন এলাকায় আরও প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও ডিম বিতরণ করে সমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়।

এ ঘটনায় পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা, জামিলা, রাহিমা, মীম ও চতুর্থ শ্রেণির রাবেয়া ও তাবাসসুমকে পেটে ব্যথায় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন চৌধুরী বলেন, আমাদের স্কুলের ৬ শিক্ষার্থী পেটে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছে, রুটি খাওয়ার পর থেকেই এ সমস্যা শুরু হয়েছে। তবে এখন তারা কিছুটা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মারুফ হোসেন বলেন, বিকেল পর্যন্ত আমরা ৫টি বিদ্যালয়ের তথ্য পেয়েছি। সেখানে মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। একটি বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে খাবার সরবরাহকারী ডিলারদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা গুরুত্ব দেয়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে হাইভোল্টেজ ম্যাচ, দর্শক থেকে নিরাপত্তাকর্মী সবার চোখ বল দিকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করেছেন কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল। যেখানে অংশ নিয়েছিল উপজেলার ইসলামপুর ও ভবানীপুর গ্রাম। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবাই যখন খেলার দেখায় ব্যস্ত সেই সুযোগে দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যান ৩ যুবক। চুরি হওয়া মোটরসাইকেল দুটির একটির মালিক মো. সুজন। তিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ। ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহলে সমপরিমান অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে। আরটিভি/এসআর
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশের তিন দিন পেরিয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি