ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪৩ বছর বয়সি এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভাবের সংসারে সরকারি সহায়তার আশায় প্রতিবেশী সুজন শেখের (৩৫) শরণাপন্ন হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

সুজন তাকে কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ২ এপ্রিল সকালে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে রিকশায় তোলেন। তবে কৌশলে তাকে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চারদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছেন। হাসপাতালের ছাড়পত্রেও যৌন নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিকিৎসা শেষে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে তিনি মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত সুজন শেখ ধর্ষণের কথা অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী কার্ডের জন্য তার বাড়িতে এলে তিনি তাকে লাথি দিয়েছিলেন, যার প্রতিশোধ নিতে এই মিথ্যা মামলা। তবে তার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত সুজন শেখ, যিনি শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত—তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ