ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা চর ‘নারিকেল বাগান’ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১০) এফ ১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

কক্সবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শান্তনু ঘোষ বলেন, মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে, শরীরের অন্যান্য জায়গাতেও জখম আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়েছিলেন ওই যুবক। ফেরার সময় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, নাফ নদীর পূর্ব দিকেই মিয়ানমারের রাখাইন রাজ্য। আহত যুবক সাদেক নাফ নদীর প্রশাখা জাইল্যাখালীর শেষ প্রান্তে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফেরার সময় শূন্যরেখার ‘নারিকেল বাগান’ এলাকার পৌঁছালে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ ঠেকাতে নাফ নদীর শূন্যরেখাতে জেগে ওঠা কয়েকটি চর ও আশপাশের সীমান্তে স্থলমাইন পুঁতে রেখেছে রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে সাদেকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পায়ের হাঁটুর নিচেও গুরুতর জখম হয় তার।

বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জাফর আলম বলেন, খাদ্যসহায়তা কমায় আশ্রয়শিবিরে অনেক রোহিঙ্গা পরিবার অর্থসংকটে পড়েছে। তাই কিছু রোহিঙ্গা মাছ ও কাঁকড়া ধরতে নাফ নদীতে নামেন। তাদের অনেকেই আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন।

পুলিশ জানায়, চলতি বছর ২৯ মার্চ দুপুরে উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে আবদুল হাকিম (১৫) নামের আরেক রোহিঙ্গা কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছিল। সে বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৯) ‘এ’ ব্লকের বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। এর কয়েক দিন আগে একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে শহীদুল ইসলাম (২৫) নামের আরেক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। বিস্ফোরণে তার একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। তিনি একই আশ্রয়শিবিরের এফ-৫ ব্লকের বাসিন্দা চান মিয়ার ছেলে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
এক মাসে ২৬ বাড়িতে চুরি, বাদ যায়নি মসজিদের ব্যাটারিও
সন্ধ্যা নামলেই আতঙ্ক বাড়ে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এক মাসে ২৬ বাড়িতে চুরি, বাদ যায়নি মসজিদের ব্যাটারিও
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোটচাঁদপুর স্টেশন এলাকায় তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ভাই মোহাম্মদ ইশতিয়াক আহমেদ (২২) ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি (২৩)। তারা কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রুদ্রপুর স্কুলপাড়া এলাকার দুই ভাই ইশতিয়াক আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইফতিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য। এ ছাড়াও তারা বাংলাদেশ রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত ছিলেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটচাঁদপুর পৌর শাখার সক্রিয় সদস্য। তারা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে। আরটিভি/এসএস
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
নোয়াখালীর হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রুপালি ইলিশ। 
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
আরও পড়ুন
‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
তিন দেশে বাড়ছে পোপা শুঁটকির চাহিদা, সাগরে কমছে মাছ
সাবেক এমপি জাফর আলম কারাগারে