ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে বোরহানউদ্দিন নামের এক প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ভুক্তভোগীর মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থ, পাসপোর্টসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতির ঘটনাস্থলের সীমানা নিশ্চিতে ভুক্তভোগীকে দুই থানায় ছোটাছুটি করা লাগছে বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহানউদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রবাসী বোরহানউদ্দিন শুক্রবার ভোরে একটি মাইক্রোবাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে ক্রস করার সময় অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ি থামিয়ে দেন। এরপর ডাকাত সদস্যরা ভুক্তভোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা নগদ অর্থ, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট ছিনিয়ে নিয়ে যান।

এদিকে ডাকাতি এশিয়ান হাইওয়ে সড়কে ঘটা সত্ত্বেও সীমানা সমস্যার কারণে ভুক্তভোগীকে আইনি সহায়তা পেতে দুই থানায় ছোটাছুটি করা লাগছে। ঘটনার শিকার হয়ে প্রথমে তিনি সোনারগাঁ থানা পুলিশের দ্বারস্থ হন। সেখানে যাওয়ার পর ওই থানার উপপরিদর্শক (এসআই) রিফাতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল গিয়ে জানতে পারেন ডাকাতির স্থান বন্দর অংশে পড়েছে। পরবর্তীতে পুলিশ ভুক্তভোগীকে বন্দর থানায় রেফার করেছেন।

আরও পড়ুন

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের একটি টিমকে ভুক্তভোগীর সঙ্গে ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঘটনাস্থলটি সোনারগাঁ থানা অংশে নয়, বন্দর থানাধীন এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর বাজার এলাকায় পড়েছে। তখন আমরা ভুক্তভোগীকে বিষয়টি বন্দর থানায় অবহিত করতে বলি এবং আমি নিজেও বিষয়টি বন্দরের ওসিকে জানিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়েছে কিনা তা বন্দর থানার ওসি ভালো বলতে পারবেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলের ছবি দেখে মনে হয়েছে এটি বন্দর থানাধীন অংশে পড়েনি। এটি নিয়ে সন্দেহ থাকায় ভুক্তভোগীর সঙ্গে আমাদের টিমকে পাঠিয়েছি বিস্তারিত তদন্তের জন্য। তবে ঘটনাস্থল যেখানেই হোক আমাদের পক্ষ থেকে আইনি সহায়তা দিতে কোনো কার্পণ্য করা হবে না। প্রয়োজন হলে আমরা দুই থানার টিম একসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন নিতে কাজ করবো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার