ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা এই জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

আরও পড়ুন

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্লুইসগেটে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ময়মনসিংহ সদরের বেগুনবাড়ির স্লুইসগেটে ড্রামের বিতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
স্লুইসগেটে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
‎কুড়িগ্রামে সার নিয়ে বিতর্কের জেরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে।
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
আরও পড়ুন
ঝিনাইদহে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়ায় বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
নষ্ট-পচা ইলিশ বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা