ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: আরটিভি

নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুরের ঘোষেরহাট, হাজীগঞ্জ উপজেলার হলুদ পট্টি ও মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি করায় রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য রাখায় অনিল সাহাকে ২ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। এ সময় মেয়াদবিহীন ও অনুমোদহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
আরও পড়ুন
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন