ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মোবাইল অ্যাপ ইনস্টল করে অর্ধলাখ টাকা খোয়ালেন চাঁদপুরের ব্যক্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুরে অচেনা একটি মোবাইল অ্যাপ ইনস্টল করার পর প্রতারণার শিকার হয়ে প্রায় অর্ধলাখ টাকা হারিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসতর্কতাবশত একটি সন্দেহজনক অ্যাপ ডাউনলোডের মাধ্যমে, যা পরে তার মোবাইল ও আর্থিক অ্যাকাউন্ট হ্যাকের পথ তৈরি করে।

ভুক্তভোগী প্রদ্যুৎ কুমার আচার্য (৪৯) শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় জ্যোতিষশাস্ত্রের গবেষক ও সনাতনী পুরোহিত।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার (১০ এপ্রিল) মোবাইল ব্যবহারের সময় হঠাৎ একটি অচেনা অ্যাপ ইনস্টল করেন। অ্যাপটি ইনস্টল করার পরপরই তার মোবাইল ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় এক টেকনিশিয়ানের সহায়তায় ফোন চালু করলে তিনি বুঝতে পারেন, তার ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি জানান, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা এবং সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে আরও প্রায় ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দাবি, যেসব নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেগুলোর তথ্য তার মোবাইলের বার্তায় সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহম্মেদ জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

ঘটনার পর চরম হতাশা প্রকাশ করে প্রদ্যুৎ কুমার আচার্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে বিশেষজ্ঞরা অচেনা অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকার এবং মোবাইল নিরাপত্তায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এইচএম হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
এক প্ল্যাটফর্মে মিলবে বাকৃবিতে ভর্তির সব তথ্য
‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু
মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু, জেনে নিন প্রক্রিয়া