ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষা সংস্কারে তরুণদের জনশক্তিতে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং শিক্ষাব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু কেন্দ্রেই নয়, শ্রেণিকক্ষেও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্যের মাধ্যমে করান, যা অনিয়মের সুযোগ তৈরি করে। এ কারণে খাতা মূল্যায়নের মান যাচাই করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

আরও পড়ুন

ডিজিটাল মাধ্যমে নকলের বিস্তার নিয়েও সতর্ক করেন তিনি। কোনো প্রতিষ্ঠানে সংগঠিতভাবে নকলের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

জেলা পর্যায়ের শিক্ষার মান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, অনেক সরকারি কর্মকর্তার সন্তান রাজধানীতে পড়াশোনা করে। এই প্রবণতা কমিয়ে জেলার স্কুলগুলোর মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর বিষয়টি বিবেচনা করা উচিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা পড়াশোনায় মনোযোগী, তাদের জন্য সরকার বেশি গুরুত্ব দেবে। আর যারা পড়াশোনা বাদ দিয়ে সময় অপচয় করে, যেসব শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে টিকটক করে বেড়ায়, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ