ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
কাজে যোগ দিতে কারখানায় ছুটছেন শ্রমিকরা : ছবি আরটিভি

অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। কাজে যোগ দিয়ে পুরোদমে উৎপাদন শুরু করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (২৯ নভেম্বর) কয়েক দিনের কর্মবিরতি, সড়ক অবরোধ আর সংঘর্ষের পর সকাল থেকে আশুলিয়ার চিত্রটা একেবারেই ভিন্ন।

বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, কাঠগড়া,জিরানি , নয়ারহাট ও নিশ্চিন্তপুর - সব এলাকায় সকাল থেকেই শ্রমিকদের ঢল। গলায় আইডি কার্ড, হাতে খাবারের বাটি নিয়ে দলে দলে কারখানায় ঢুকছেন তারা।

কারখানার ভেতরে চলছে পুরোদমে কাটিং, সুইং আর ফিনিশিং। গত কয়েক দিনের উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে ছুটির দিনেও অনেক কারখানা খোলা রেখেছেন মালিকরা।

শ্রমিকরা বলছেন, তারা কাজ চান, শান্তি চান। নতুন মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পর এখন দ্রুত গেজেট প্রকাশের অপেক্ষায় তারা।

কারখানা মালিকরা বলছেন, শ্রমিকরা ফিরে আসায় শিপমেন্টের চাপ সামলানো যাবে। বিদেশি ক্রেতাদের আস্থাও ফিরে আসবে।

শিল্প পুলিশ-১এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা।

সব মিলিয়ে, অস্থিরতা পেছনে ফেলে আবার উৎপাদনের ছন্দে ফিরেছে আশুলিয়া।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। 
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ এবং যানবাহন ভাঙচুরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
আরও পড়ুন
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
চলতি অর্থবছরে আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সম্মানী 
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা