ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।

উল্লেখ্য, আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে গত বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেদিন ঘটনাস্থলে সেলিম মোল্লা নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। সেদিন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা। আরটিভি/এসআর
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। 
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। 
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
এই প্রতিষ্ঠান গড়ে তুলতে কম ত্যাগ স্বীকার করতে হয়নি একটি পরিবারকে। স্কুলঘর নির্মাণের অর্থ জোগাতে বন্ধক রাখতে হয়েছিল প্রতিষ্ঠাতার মায়ের গলার হার। বন্ধক রাখতে হয়েছিল কৃষিজমিও। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বিনা বেতনে।
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান। 
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
আরও পড়ুন
পদ্মায় নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
সোনার দোকানের শাটার খুলতেই মিলল কর্মচারীর নগ্ন মরদেহ
প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল ‘নতুন তথ্য’