ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জীবিকার সন্ধানে নদীতে, ফিরলেন লাশ হয়ে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
ছবি : আরটিভি

ভোলার চরফ্যাশনে পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনের মতোই তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জেলে জসিম। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হলে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালিয়ে উপজেলার কচুয়ার চরের কাছে তেঁতুলিয়া নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত জসিম উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি একাই নদীতে মাছ ধরতে যান। প্রতিদিনের মতো সকালে বাড়ি ফেরার কথা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে।

আরও পড়ুন

পরবর্তীতে, স্বজনরা নদীতে গিয়ে তার ট্রলারের সন্ধান পেলেও জসিমের কোনো খোঁজ পাননি। আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে, নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, জসিম প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে নদীতে গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে তিন সন্তানসহ পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিহতের স্ত্রী রুমা বলেন, সেদিন রাতে জসিম স্বাভাবিকভাবেই ঘর থেকে বের হয়েছিলেন। কে জানত এটাই তার শেষ যাওয়া হবে!

তিনি আরও জানান, স্বামীর মৃত্যুর পর তাদের সংসার চালানো এখন বড় এক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এ দিকে নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক দৃশ্য। প্রতিবেশীরাও তাদের সান্ত্বনা দিতে এগিয়ে আসছেন। একসময়ের হাসিখুশি পরিবারটি এখন শোকে ন্যুব্জ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নিবন্ধিত জেলে তালিকায় নাম থাকলে নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। বাঁশকল হলো সড়কের ওপর বাঁশের তৈরি অস্থায়ী প্রতিবন্ধক, যা প্রয়োজন অনুযায়ী তুলে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। এসব পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।  এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এ পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।  দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ। পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন।  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এধরণের নজরদারি অব্যাহত থাকবে।  আরটিভি/এসআর
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফুল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগুনে ঘরের সব আসবাব, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ১৫টি হাঁস ও প্রায় ৪০টি দেশি মুরগি পুড়ে গেছে। নির্যাতনের শিকার রুবিনা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। কখনো দা নিয়ে কোপাতে আসতেন বলেও অভিযোগ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রুবিনা বলেন, আমি আমার ছেলের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয়, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নয়তো সে আমাদের মেরে ফেলবে। অভিযুক্ত ফুল মিয়া পরিবারের বিরুদ্ধে তাকে বকাঝকা ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ঘরে তারও অংশ রয়েছে এবং রাগের মাথায় আগুন দিয়েছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ।
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন। নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি নজরে আসার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
আরও পড়ুন
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ
বন্ধের দিনে মাদরাসার টেবিল-বেঞ্চ বিক্রি করে দিলেন শিক্ষক ও লাইব্রেরিয়ান
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা