ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম
ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে মংক্যচিং মারমা (৪৫), এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে ‘মাস্টার’ নামে পরিচিত।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মংক্যচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা মৃত চাথোয়াই মারমার ছেলে। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যার দিকে পাহাড় থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ পাহাড়ি রাস্তায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মংক্যচিং। পরে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক জানান, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি, যা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে বনাঞ্চলের প্রাণী, বিশেষ করে হাতির ওপর কেউ যেন কোনো ধরনের আক্রমণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বন্য হাতি দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এদিকে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের জানান, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।

প্রতিবছর শুষ্ক মৌসুমে খাবার ও পানির সন্ধানে বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসে হাতির দল। এতে প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটছে।

বিশেষজ্ঞদের মতে, বনভূমি সংকুচিত হওয়া ও মানববসতির সম্প্রসারণই মানুষ-হাতি সংঘাতের প্রধান কারণ। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা, দ্রুত তথ্য আদান-প্রদান ও বন বিভাগের কার্যকর পদক্ষেপ। অন্যথায় এমন মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু