ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৫ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই আইনের আওতায় জীবননগরের সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হরিয়ান নগরের মোশারফ হোসেনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তেল পাম্পে বিশৃঙ্খলা ও অসদাচরণের দায়ে একজনকে কারাদণ্ড এবং বিভিন্ন অপরাধে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিএম তারিকুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তিনি গাছের ডালের সঙ্গে আটকে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাছের উচ্চতা এবং তার অচেতন অবস্থার কারণে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়নি। পরে বিষয়টি সরাইল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে। সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে গাছ থেকে নামিয়ে আনা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আরটিভি/টিআর
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় এ নৌ এম্বুলেন্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
যেখানে যান, সেখানেই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, কখনো বিদ্যালয়ের আঙিনায়। হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ।
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা কয়েক দিনের অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেন (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে যৌথ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ। ২৩ নভেম্বর ফটিকছড়ির হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অস্ত্রের বাট, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে পালানোর সময় সুয়াবিল চুরখাঁরহাট এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন সাধারণ মানুষ আহত হন। তবে স্থানীয়রা রায়হানের বিশ্বস্ত চালক জাবেদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবি সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর সন্ধ্যায় কালাইয়ারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ মাসুদ ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজার এলাকা থেকে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড় থেকে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সেখানে আত্মগোপনে থাকা রায়হানের রেখে যাওয়া ইতালিতে তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্ধন দে নামে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অভিযানকালে স্থানীয় জনগণ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
পাহাড়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
আরও পড়ুন
এবার ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত সরকারের
রোজার আগেই আরেক দফা বেড়ে গেল সয়াবিন তেলের দাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণমিছিল